সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

লালপুরে চালকের অবহেলায় প্রাণ হারালো হেলপার

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
লালপুরে চালকের অবহেলায় প্রাণ হারালো হেলপার

লালপুর প্রতিনিধি:
নটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের রেশ কাটাতে না কাটাতেই ২ দিনের মাথায় আবারো ঘটলো প্রাণহানি। সোমবার রাত ১০টায় লালপুর ত্রিমোহিনী চত্ত্বরে সড়ক দুর্ঘটনায় সুপার সনি বাসের চালকের অবহেলায় প্রান হারালো হেলপার ।

 
লালপুর থানা, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে বগুড়া থেকে বাঘাগামী রাজকীয় পরিবহন লালপুর ত্রিমোহিনী চত্বরে যাত্রী নামাচ্ছিল। এমন সময় ঢাকা থেকে সুপার সনি পরিবহণ বাঘা যাওয়ার পথে লালপুরে রাজকীয় বাসের পিছনে থামায়।

 
এ সময় সুপার সনি পরিবহনের হেলপার বাসের বক্স খুলে যাত্রীদের মালামাল নামানো অবস্থায় চালক আকস্মিক যাত্রা করে। এতে নিজ গাড়ীর চাপায় ঘটনাস্থলেই হেলপার বদরুল হোসেন শিকদার ওরফে লিটন (৩৬) এর মৃত্যু হয়। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত বেলায়েত শিকদারের ছেলে। তাকে দ্রুত লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 
খবর পেয়ে লালপুর থানা পুলিশ সুপার সনি পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৯৮২১) বাসটি আটক করে। এর আগেই বাসের চালক মোয়াজ্জেম পালিয়ে যায়। পুলিশ মৃত হেলপারের পকেটে থাকা ১ হাজার ৫ শত ৬৪ টাকা ও তার জাতীয় পরিচয় পত্র উদ্ধার করে।

 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুপার সনি পরিবহন বাসটিকে আটক করা হয়েছে।
স/শ