সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নাটোর

লালপুরে ঐতিহ্যবাহী মাছধরা উৎসব পালিত

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
লালপুরে ঐতিহ্যবাহী মাছধরা উৎসব পালিত

আলাউদ্দিন, লালপুর :

লালপুরের বুকচিরে বয়ে গেছে খলিষাডাঙ্গা নদী। নদীর দুইতীরে শত শত নারী,পুরুষ ও শিশুদের হৈচৈ এবং নদীতে ছিল শতাধিক মানুষ, তাদের হাতে ছিল হরেক রকমের মাছ ধরার জাল। কারো হাতে পলো, কারো হাতে চাবিজাল, কেউবা খেয়াজাল, টানা জাল, ছেকা জাল প্রভিতি। আর যাদের মাছ ধরার জাল নেই, তো কি হয়েছে? হাততো আছে, সঙ্গে পাতিল নিয়ে খালি হাতেই নেমেছে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত।

 

এমনি একটা আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ২৭ নভেম্বর রবিবার  ঐতিহ্যবাহী মাছধরা উৎসব পালিত হল নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামে।

 
স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় উপজেলার কেশবপুর,ইসলামপুর গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া খলিষাডাঙ্গা নদীতে মাছধরা উৎসব পালনের জন্য  চকনাজিরপুর, ইসলামপুর বিজয়পুর,ভুইয়াপাড়া সহ আশেপাশের গ্রামের মানুষ প্রস্তুতি নেয়।

 

রবিবার ভোর হতেই মাছ ধরার জন্য আশেপাশের গ্রাম থেকে তাদের জাল ,পলোসহ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে জড়ো হতে থাকে কেশবপুর স্কুল মাঠে। এরপর একসাথে হয়ে সবাই  পার্শবর্তি ইসলামপুর গ্রামে যায়। সেখানে দুপুর ১২টার দিকে হোলই  (এক ধরনের শ্লোগান) দিয়ে নেমে পড়ে খলিষাডাঙ্গা নদীতে। শুরু হয় মাছ ধরার কাজ। হরেক রকম জালে মাছ ধরছে নদীতে আর নদীর দুই তীরে শত শত নারী,পুরষ,শিশুরা এ উৎসবের আনন্দ উপভোগ করছে। দিন ব্যাপি এ উৎসবে অনেকে মাছ পেয়ে খুব খুশি তবে যারা মাছ পায়নি তারাও খুশি এ উৎসবে সামিল হতে পেরে। মাছ ধরা উৎসবের প্রধান আকর্ষন হলো বোয়াল মাছ ধরা। এ সময় বোয়াল,শোল মাছসহ নানা ধরনের মাছ ধরা পড়ে।

 

মাছ ধরা উৎসবের প্রধান আয়োজক কেশবপুরের আনছার আলী জানান, আশেপাশের সকল গ্রামের মানুষের সমন্বয়ে এই মাছ ধরার আনন্দটাই আলাদা।

 

একই গ্রামের আমিরুল ইসলাম জানান, কয়েকটি শোল মাছ পেয়েছি তাই আরোও বেশি ভালো লাগছে। মুদি দোকানদার রুবেল জানান, মাছ ধরার উৎসবের কারনে দোকান বন্ধ করে মাছ ধরতে এসেছি, বোয়লসহ কয়েকটি মাছ পেয়েছি, খুব ভালো লাগছে।

স/অ