সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

লাল-সবুজ বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন!

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৬২ মিনিট পড়া
লাল-সবুজ বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন!

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পদ্মা আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন লাল-সবুজ বগি ফেলে চলে যায়। আজ রোববার বিকেল চারটা ৫০ মিনিটের সময় রাজশাহীর আড়ানি ও নাটোরের আবদুলপুর স্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে। ঘটনার ২৭ মিনিট পরে চালক বুঝতে পারেন ইঞ্জিনের সাথে বগি নেই। পরে এসে আবার বগি নিয়ে যান ট্রেনটি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল চারটার সময় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনের একজন যাত্রী ছিলেন নাটোরের তমালতলা কৃষি ও কারিগরি কলেজের উপাধ্যক্ষ বাবুল আকতার।

তিনি জানান, রাজশাহীর আড়ানী স্টেশন পার হওয়ার পরে বগি ফেলে ইঞ্জিন চলে যায়। বগি ফেলে ইঞ্জিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা হইচই শুরু করেন। স্থানীয় উৎসুক জনতা এ সময় ট্রেনটির কাছে ভিড় জমায়। এ সময় যাত্রীরা অসহায় বোধ করেন। তারা ফোন করে বিভিন্ন জায়গায় ট্রেনের সমস্যার কথা জানাতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলের প্রধান পরিবহন কর্মকর্তা বেলাল উদ্দিন সিল্কসিটি নিউজকে জানান, কয়েক দিন আগে ভারত থেকে নিয়ে আসা লাল-সবুজ রঙের বগি নতুন হলেও ইঞ্জিনটা আগেরই রয়ে গেছে। বগি ও ইঞ্জিন দুইটা দুই প্রযুক্তির হওয়ার কারণে তাদের কর্মীরা এখনো এর ব্যবহারটা ঠিকমতো বুঝে উঠতে পারেননি।
তিনি বলেন, রেলওয়ের মাঠ পর্যায়ে যারা এই কাজ করেন তাদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও সময় পাওয়া যায়নি। ঈদের আগেই তড়িঘড়ি করে ট্রেন চালু করা হয়েছে।

বেলাল উদ্দিন বলেন, ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটেছে। ৫টা ১৭ মিনিটের সময় ইঞ্জিন আবার ফিরে এসে বগি নিয়ে গেছে। এতে কারও কোনো বিপদ হয়নি। মাত্র ২০ মিনিট সময় বিলম্ব হয়েছে। পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স/মি