সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘লাঙল নয়, নৌকা চাই’

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৮৩ মিনিট পড়া
‘লাঙল নয়, নৌকা চাই’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ), কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) এবং সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির কাউকে মানতে নারাজ নৌকার সমর্থকরা। ওই আসনগুলোতে লাঙলের প্রার্থী দেওয়া হচ্ছে এমন গুঞ্জনে গতকাল রবিবার সংশ্লিষ্ট এলাকায় বিক্ষোভ হয়েছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহ (আঞ্চলিক): ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী দেওয়ার দাবিতে গতকাল রবিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে উপজেলা আওয়ামী লীগের একাংশ ও সাবেক এমপি আব্দুছ ছাত্তার সমর্থিতরা। তারা কাফনের কাপড় পরে এবং লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রায় চার ঘণ্টা অবরোধের ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, এ আসনটির বর্তমান এমপি মহাজোট মনোনীত জাতীয় পার্টির নেতা ফখরুল ইমাম। তিনি ২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে এমপি নির্বাচিত হন। তখন এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন দুইবারের সাবেক এমপি আব্দুছ ছাত্তার।  মহাজোটের কারণে শেষ মুহূর্তে তাঁকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়। এ অবস্থায় তাঁকে পরবর্তী সময়ে মনোনয়ন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে আসায় ফের কপাল পোড়ার আশঙ্কা দেখা দিয়েছে আব্দুছ ছাত্তারের।

গতকাল রবিবার খবর আসে ফখরুল ইমামকেই ফের মনোনয়ন দেওয়া হয়েছে। এই খবরে ছাত্তার সমর্থকরা সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবরোধ করে।

কিশোরগঞ্জ : ‘নৌকা বাঁচাও, নৌকা চাই’ এ স্লোগানে গতকাল রবিবার দিনভর মুখর ছিল কিশোরগঞ্জের করিমগঞ্জ। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসন থেকে দলীয় কাউকে মনোনয়ন দিতে মিছিল সমাবেশ করেছে। সমাবেশ থেকে তারা এ আসনে লাঙল বাদ দিয়ে দলীয় প্রতীক নৌকায় ভোট দেওয়ার সুযোগ দিতে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে দাবি জানান। কিশোরগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টি থেকে নির্বাচিত মো. মুজিবুল হক চুন্নু। তিনি গত নির্বাচনে এবং এর আগের নির্বাচনেও মহাজোটের প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে নির্বাচিত হন। এবারও তাঁকে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এমন খবর পেয়ে আওয়াামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল সমাবেশ করে প্রতিবাদ জানায়। তারা মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির চুন্নুকে কিছুতেই মেনে নেবে না বলে  ঘোষণা দেয়।

সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠার মিছিল নিয়ে শহরের মোরগ মহলে জামায়েত হতে থাকে। সেখানে দুপুরে আয়োজিত এক বিরাট সমাবেশে বক্তারা আর লাঙলে ভোট না দেওয়ার ঘোষণা দেয়।

এ ব্যাপারে করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মামুন বলেন, ‘এটি নৌকা প্রতীকের আন্দোলন। আমরা বহুদিন ধরে নৌকা প্রতীকে ভোট দিতে পারি না।’

বিশ্বনাথ (সিলেট): সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নৌকা প্রতীকের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছে বিশ্বনাথ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থানা এলাকায় এ সড়ক অবরোধ করা হয়। সাবেক এমপি শফিক চৌধুরীকে গত সংসদ নির্বাচনে মনোনয়ন না দিয়ে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে মনোনয়ন দেওয়া হয়। এ বছরও জাতীয় পার্টির প্রার্থী এহিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়ার গুঞ্জনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে নামে।