সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, আসামি অধরা

নিউজ ডেস্ক২ জুন ২০১৮১ মিনিট পড়া
লক্ষ্মীপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, আসামি অধরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের কমলনগরে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে পান ব্যবসায়ী সাঈদ উল্যাকে আসামি করে থানায় এ মামলা দায়ের করেন।

তবে আজ শনিবার দুপুর পর্যন্ত মামলার আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

থানা পুলিশ জানায়, উপজেলার চর মার্টিন গ্রামে শুক্রবার সকালে পান ব্যবসায়ী সাঈদ উল্যা পথে একা পেয়ে শিশুকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সাঈদের বাড়ি উপজেলার চরলরেন্স এলাকার হলেও তিনি চরমার্টিন গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন। স্থানীয় লোকজন শিশুকে আশঙ্কাজনক রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দায়ের করা মামলাটি তদন্তের জন্য হাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রকে উপ-পরিদর্শককে (এসআই) আবুল কালাম আজাদ দায়িত্ব দেওয়া হয়।

কমলনগর থানার ওসি ইকবাল হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে কয়েকস্থানে অভিযান চালানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।