সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

লক্ষীপুরে ডাকাতের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লক্ষীপুরে ডাকাতের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লক্ষীপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় সফিউল্লাহ সাবু (৫৫) নামে এক গৃহকর্তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। সাবু সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

 
শনিবার, ২৮ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির ছেলে আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, মধ্যরাতে দরজা ভেঙে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে তারা তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

 
তেওয়ারীগঞ্জের ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২টার দিকে সফিউল্লাহর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

সূত্র: কালের কণ্ঠ