সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

রোলবল বিশ্বকাপের শেষ দিনে দুই অঘটন

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
রোলবল বিশ্বকাপের শেষ দিনে দুই অঘটন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রোলবল বিশ্বকাপের আজ শেষ দিন। সকালে ও দুপুরে অনুষ্ঠিত হয়েছে পুরুষ ও মহিলা বিভাগের সেমিফাইনাল। বিকেলে ও সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ফাইনাল। তার আগে অনুষ্ঠিত হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামীকাল অনুষ্ঠিত হবে চতুর্থ রোলবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান।

তার আগে আজ শেষদিনে দুই অঘটন ঘটেছে। দিনের প্রথম অঘটনটি ঘটান বাংলাদেশ দলের ভারতীয় কোচ সুনীল ধাগে। এরপরের অঘটনটি ঘটে সেনেগাল ও কেনিয়ার মেয়েদের মধ্যকরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

ইরানের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচের শেষ দিকে একটি অশোভনীয় ইঙ্গিতকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। বাংলাদেশ দলের ফরোয়ার্ড হৃদয়ের করা অশোভন অঙ্গভঙ্গি সহ্য করতে পারেননি ইরানের কোচ কাম খেলোয়াড় শেখ জাফরি। তিনি গিয়ে বাংলাদেশের হৃদয়কে ধাক্কা দেন। নিজ দলের খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার বিষয়টি সহ্য করতে পারেননি বাংলাদেশের ভারতীয় কোচ সুনীল ধাগে। তিনি গিয়ে চর মেরে বসেন জাফরিকে। এটা নিয়ে মাঠ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপর অবশ্য সুনীল ধাগে জাফরির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি মিডিয়ার কাছেও ক্ষমা চেয়েছন।

এই ঘটনার পর বিকেলে নারীদের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ঘটে আরেকটি ঘটনা। তখন খেলা শেষ। জয়োল্লাস করছিল কেনিয়ার খেলোয়াড়রা। এমন সময় কেনিয়ার খেলোয়াড় লুসির মাথায় হেলমেট দিয়ে সজোরে আঘাত করেন সেনেগালের এক খেলোয়াড়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে যায়।

১৭ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের আগের দিনগুলো ভালোই কেটেছে। কিন্তু শেষদিনে এসে ঘটল বিপত্তি। দুটি অনাকাঙ্খিত ঘটনা সুন্দর আয়োজনকে কিছুটা হলেও কলুষিত করেছে।

সূত্র: রাইজিংবিডি