সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

রোল বল বিশ্বকাপে বাংলাদেশের জয় অব্যাহত

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
রোল বল বিশ্বকাপে বাংলাদেশের জয় অব্যাহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোল বল বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে ভুটানকে ৯-২ গোলে হারায় স্বাগতিকরা।

 

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে তারা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। ফলও পায় তারা। করে আরো ছয়টি গোল।

 

বাংলাদেশ দলের পক্ষে হৃদয় ও আরাফাত চারটি করে গোল করেন, একটি গোল করেন সোহাগ।

 

এর আগের আসরে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে হংকংকে। সে ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ১৯-১ ব্যবধানে।

 

পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পুল ডি-এর ম্যাচে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৯ গোল করেন দ্বীন ইসলাম।

 

নিজেদের মাঠে দারুণ জয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক আসিফ ইকবাল, ‘শুরুটা জয় দিয়ে হয়েছে, এটা অবশ্যই আমাদের কাছে খুবই ভালোলাগার। আশা করি পুরো টুর্নামেন্টে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’

 

শনিবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে চীনকে। একই ভেন্যুতে চীনের নারী দলও জয় তুলে নেয়। তারা ৩-০ গোলে তানজানিয়াকে হারায়।

 

এ ছাড়া বেলারুশ ১৬-১ গোলে তুরস্ককে হারায়, জাম্বিয়া ১-১ গোলে ড্র করে চায়নিজ তাইপের সঙ্গে।

 

ইংল্যান্ড নারী দল গোলশূন্য ড্র করে ইন্দোনেশিয়ার সঙ্গে। হ্যান্ডবল স্টেডিয়ামে লাটভিয়া ২-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে এবং ডেনমার্ক ৬-০ গোলে হারিয়েছে তুরস্ককে।

সূত্র: এনটিভি