সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা ২ ও ৩। শুভ বার সোম ও বৃহস্পতি। শুভ রত্ন পোখরাজ ও মুক্তা।

প্রকৃতিগতভাবে আপনি বিনয়ী ও নিরাসক্ত। বৈষয়িক ও পার্থিব বিষয়ের প্রতি আপনার আগ্রহ সীমিত। আপনার কল্পনা ও ইনটুইশন প্রখর। সেই সঙ্গে আপনার মধ্যে রয়েছে প্রচণ্ড সৃজনশীল সম্ভাবনা। যে কোনো বিষয়ের মর্মমূলে প্রবেশ করার ক্ষমতা আছে আপনার। সেই সঙ্গে আছে উদ্ভাবনী শক্তি। বৈচিত্র্য, ভ্রমণ, আধ্যাত্মিকতা ও ধর্মের প্রতি রয়েছে আপনার ঝোঁক। মেধার সঙ্গে রয়েছে উদ্দীপনা। কোলাহল ও একাকিত্ব সহজেই মানিয়ে নিতে পারেন। সাফল্য ও খ্যাতি লাভ আপনার জন্য কঠিন কিছু না।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় অসম্মানজনক কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনরা কেউ শত্রুতা করবে।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর ভালো না থাকার আশঙ্কাই বেশি। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় ভালো যাবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। বিনোদনমূলক কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। ধর্ম ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা আশা করতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পাবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। চোখ-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পাওনা টাকা আদায় হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মসম্মানবোধ বজায় রাখার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর ভালো থাকবে না। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
সূত্র: এনটিভি









