সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রোগীর অস্ত্রোপচার করে ওয়ার্ডবয়!

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২০২ মিনিট পড়া
রোগীর অস্ত্রোপচার করে ওয়ার্ডবয়!

সিল্কসিটিনিউজ  ডেস্ক:

 

রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীতে নামে-বেনামে গড়ে উঠেছে অসংখ্য ভুঁইফোড় হাসপাতাল ও ক্লিনিক। কৌশলে অন্য হাসপাতাল থেকে ভাগিয়ে আনা অসহায় রোগীদের পুুুুুুুুুুঁজি করেই মূলত চলছে এগুলো। আর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বল্পমূল্যে উন্নত চিকিৎসার কথা বলে কমিশনের বিনিময়ে ভাগিয়ে আনার কাজটি করছে কয়েকটি দালাল চক্র। হাসপাতালগুলোতে নেই কোনো ডিগ্রিধারী চিকিৎসক। হাসপাতাল মালিক বা পরিচালকের সিদ্ধান্তেই চলে রোগীর চিকিৎসা। উন্নত চিকিৎসা দেওয়ার কথা বললেও কোনো কোনো হাসপাতালে অপরিষ্কার ও ফ্লোরে রক্তমাখা কাপড় ও ওয়ার্ড বয়কে দিয়ে করানো হয় গুরুত্বপূর্ণ অপারেশন। তাদের অপচিকিৎসায় অনেকেই পঙ্গুত্ব বরণ করার পাশাপাশি ভুগছেন জটিল রোগে।

অপচিকিৎসাসহ এ ধরনের নানা অনিয়মের অভিযোগে গত বুধবার দিবাগত রাত ১০টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার মক্কা-মদিনা জেনারেল হাসপাতাল, নূরজাহান অর্থোপেডিক হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতাল লিমিটেডে র‌্যাবের যৌথ অভিযানের পর বেরিয়ে আসে এসব তথ্য। স্বাস্থ্য অধিদপ্তর ও র?্যাব ২-এর একটি দলের সহায়তায় পৃথক অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এসব অপরাধে দুটি হাসপাতাল সিলগালা এবং পরিচালক ও ওয়ার্ড বয়সহ ৬ জনকে কারাদ- দিয়েছেন আদালত। দ-প্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, অভিযান চালানো বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। এসব অভিযোগের মধ্যে রয়েছে- অসহায় রোগীদের জিম্মি করে নামসর্বস্ব ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়া, প্রশিক্ষিত চিকিৎসক ছাড়া জটিল অস্ত্রোপচার, অপচিকিৎসায় রোগীদের মারাত্মক ক্ষতিসহ প্রাণহানি, রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের বিল আদায়, অপরিচ্ছন্ন পরিবেশ প্রভৃতি। এ ছাড়া জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভাগিয়ে একটি দালাল চক্র বেসরকারি হাসপাতালে নিয়ে যেত বলেও অভিযোগ মিলেছে।

সূত্র: আমাদেরসময়