সিল্কসিটিনিউজ ডেস্ক:
খদ্দের আকর্ষণে খাবারে বৈচিত্র্য আনতে মেন্যুতে তিমি রাখার সিদ্ধান্ত নেন চীনের জিয়াংজি প্রদেশের এক রেস্তোরাঁ মালিক। সে উদ্দেশে কিনেও ফেলেন ৮ টন ওজনের এক তিমি। ধারণা করছে তিমিটি ৩০ ফুটের বেশি লম্বা।

এরপর তিমিটি রান্না উপযোগী করে কাটার জন্য রাখা হয় রেস্তোরাঁর সামনে। আর তাতেই ভাইরাল হয়ে যায় বিষয়টি।
এ সংক্রান্ত ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পর খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। ওইসব খবরে দেখা যায়, তিমিটি কাটতে কসাই ছুরিতে ধার তুলছেন। কয়েকজনকে হাত চালিয়ে তিমিটির পেটও ফুঁড়েছেন। কেউ আবার ছবিও তুলছেন।
চীনে সংরক্ষিত প্রজাতিগুলোর মধ্যে তিমি অন্যতম। তবে এ ঘটনার পর বিষয়টি অনুসন্ধানে স্থানীয় কৃষি অধিদফতর পদক্ষেপ নিচ্ছে।
সূত্র: বাংলা নিউজ










