সিল্কসিটিনিউজ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ বিষয়ে রিপোর্ট, ফিচার ও ছবির জন্য এ বছর পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার পেয়েছেন সাতজন সাংবাদিক। বেতার ক্যাটাগরিতে যৌথভাবে পেয়েছেন রেডিও পদ্মার নিউজ প্রডিউসার ও প্রেজেন্টার সাদী মাহমুদ।
গত বৃহস্পতিবার সকালে পিআইবিতে জুরিবোর্ডের সভা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জুরিবোর্ডের প্রধান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
অন্য পুরস্কার বিজয়ীরা হলেন জাতীয় সংবাদপত্র শ্রেণিতে দৈনিক জনকণ্ঠ-এর প্রতিবেদক এম শাহজাহান, টেলিভিশনে একাত্তর টেলিভিশনের প্রতিবেদক মোহাম্মদ মাফিজুল ইসলাম, আঞ্চলিক সংবাদপত্র যশোরের দৈনিক গ্রামের কাগজ-এর প্রতিবেদক এস এম আরিফুজ্জমান, বেতারে যৌথভাবে রেডিও চিলমারীর মো. পলাশ মাহমুদ ও রেডিও পদ্মার সাদী মাহমুদ, অনলাইন সংবাদপত্রে আরটিভি অনলাইনের মাইদুর রহমান এবং ফটো সাংবাদিকতা শ্রেণিতে প্রথম আলোর সৈয়দ আশরাফুল আলম।

পিআইবিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কার হিসেবে থাকছে ৭৫ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন-এটুআই প্রকল্পের আওতায় এ পুরস্কার প্রবর্তন করা হয়।
স/আর










