সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

রূপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
রূপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

সিল্কসিটি নিউজ ডেস্ক :
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, সকালে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় সেখানে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পেরেছি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থাও গুরুতর।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হতাহতদের হাসপাতালে আনেন পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে।