সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

রূপগঞ্জ আসনের জন্যও মনোনয়ন ফরম নিলেন এরশাদ

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
রূপগঞ্জ আসনের জন্যও মনোনয়ন ফরম নিলেন এরশাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা-১৭ ও রংপুর-১ আসনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসনের জন্যও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁর যুববিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া গতকাল সকাল ১১টার দিকে এ ফরম সংগ্রহ করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দীন বাবলু এমপি কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের চেয়ারম্যান রূপগঞ্জের জন্যও মনোনয়ন ফরম কিনেছেন।’

এদিকে জাতীয় পার্টি সূত্র জানায়, একাদশ নির্বাচন সামনে রেখে গতকাল পঞ্চম দিনের মতো জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল থেকে ৪৪৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এ নিয়ে পাঁচ দিনে মোট দুই হাজার ৮৬৫টি মনোনয়নপত্র বিতরণ করা হলো।

এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জিয়া উদ্দীন আহমেদ বাবলু এমপি, আবুল কাশেম, অ্যাডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মসিউর রহমান রাঙ্গা এমপি, তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। এ ছাড়া আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা এমপিসহ কয়েক শ নেতা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।