ছবিঘর

রুনা লায়লাকে নিয়ে জীবনীভিত্তিক উপন্যাস

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে অনুসরণ করেন বর্তমান প্রজন্মের অনেক কণ্ঠশিল্পীই। শুধু বাংলাদেশে নয়, ভারত ও পাকিস্তানেও রয়েছে তাঁর সমান জনপ্রিয়তা। এবার এই গায়িকাকে নিয়ে উপন্যাস লিখেছেন আবদুল্লাহ আল মুক্তাদির, নাম ‘মায়ার সিংহাসন’। প্রকাশ করবে চন্দ্রবিন্দু প্রকাশন।

১৭ নভেম্বর বইটি পাঠকদের হাতে পৌঁছাবে। উপন্যাসে ফুটে উঠেছে রুনা লায়লার সংগীতজীবনের আবির্ভাব, সংগ্রাম, সাফল্য এবং সময়ের সঙ্গে তাঁর শিল্পীসত্তার বিবর্তন। এটি শুধু একটি জীবনীভিত্তিক উপন্যাস নয় বরং সুরের ভেতর দিয়ে মানুষের মনের ভ্রমণ, জানিয়েছেন লেখক। আবদুল্লাহ আল মুক্তাদির বলেন, “যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি।

যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। ‘মায়ার সিংহাসন’ আসলে সেই সুরভ্রমণের গল্প।”