সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

রুটের হাতে সাদা পোশাকের আর্মব্যান্ড

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
রুটের হাতে সাদা পোশাকের আর্মব্যান্ড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অ্যালিস্টার কুক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এখন কেবল নতুন অধিনায়ককে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেওয়া বাকি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি)। সাদা পোশাকের আর্মব্যান্ডটা জো রুটের হাতেই তুলে দিতে যাচ্ছে ইংলিশ বোর্ড।

 

ইসিবি শিগগিরই ২৬ বছর বয়সী রুটকে টেস্ট দলের পরবর্তী অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানাচ্ছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো।

 

ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস রুটকে দলপতির দায়িত্ব নেওয়ার প্রস্তাব করলে রুট সেই প্রস্তাবে রাজি হয়েছেন। রুটকে প্রস্তাব দেওয়ার আগে স্ট্রাউস দলের সিনিয়র ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মঈন আলী ও জস বাটলারের সঙ্গে কথা বলে নেন। ইংলিশ ক্রিকেটাররা রুটকেই বেছে নেন।

 

আগামী ৬ জুলাই লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হবে অধিনায়ক রুটের। সহ-অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছে বেন স্টোকসকে।

সূত্র: বাংলা নিউজ