লাইফ স্টাইল

রুই মাছের সুস্বাদু কালিয়া

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাদু পানির মাছগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশী পাওয়া মাছগুলোর মধ্যে রুই মাছ অন্যতম। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্থান ও মায়ানমার এ পাওয়া যায় এই মাছ। রুই মাছ বেশিরভাগেই ভেজে কিংবা রান্না করে খায়। কিন্তু সব সময় একই রকম রান্না খেতে ভালো লাগেনা। মাঝে মাঝে রান্নায় একটু ভিন্নতা আনার প্রয়োজন আছে। নয়তো এক সময় আর খেতে ইচ্ছা করেনা। এবার তাই রুই মাছের কালিয়া রান্নার রেসিপি দেখে নিন। বাসার সবাই খেয়ে খুব পছন্দ করবে।

 

তাহলে আসুন রেসিপিটা জেনে নেই…

 

যা যা লাগবে :

  • রুই মাছের পেটির টুকরা ১০টি
  • টক দই ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া আধা চা চামচ
  • শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ
  • হলুদ গুঁড়া এক চা চামচ
  • আদা বাটা এক চা চামচের চার ভাগের এক ভাগ
  • পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
  • গরম মশলা গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ
  • ঘি আধা চামচ
  • সয়াবিন তেল ৪ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • আস্ত কাঁচামরিচ ৪-৫টি

 

রুই মাছের কালিয়া রান্নার প্রণালি :

  • রুই মাছ ভালো করে ধুয়ে আলাদা রেখে পানি ধরিয়ে নিন। এরপর হলুদ, লবণ মাখিয়ে দশ মিনিট রাখুন আলাদা করে।
  • কড়াইতে তেল দিয়ে গরম হলে মাছ ভালো করে এপিঠ/ওপিঠ করে ভেজে নিন। খেয়াল রাখতে হবে মাছ যেন বেশি কড়া ভাজা না হয় এবং হালকা নরম থাকে
  • এবার আরেকটি কড়াইতে তেল দিন। টক দইয়ের সঙ্গে গরম মশলা বাদে সব মশলা মিশিয়ে কড়াইতে দিন।
  • মশলা কষানোর পর পানি দিন এবং অপেক্ষা করুন মশলা ঠিকভাবে কষানোর জন্য।
  • মসলা কষানোর পর পানি ফুটে উঠলে ভাঁজা মাছ, কাঁচামরিচ আস্তে করে ছেড়ে দিন
  • ঝোল ঘন হলে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন ।

সূত্র: অনলাইন