সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
নাটোর

রিয়াদে সোফা অগ্নিকাণ্ড/ নাটোরের দুইজনের মরদেহ আসেনি দেশে

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০২৬৩ মিনিট পড়া
রিয়াদে সোফা অগ্নিকাণ্ড/ নাটোরের দুইজনের মরদেহ আসেনি দেশে

নিজস্ব প্রতিবেদক:


সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

নিহত মোহাম্মদ শামীমের মা শাহিনুর বেগমের সঙ্গে। মুঠোফোনে কান্নাজড়িত কণ্ঠে শোনালেন সন্তানকে শেষবারের মতো দেখার আকুতির কথা।

শাহিনুর বেগম বলেন, ‘আমার ছেলে বেশি পুড়ে গেছে। চিনতে পারা যাচ্ছে না। এখন ডিএন টেস্ট করা লাগবে। শনিবার তার বাবা (জাকের আলী) ডিএন দিয়ে এসেছেন। সেগুলো ওই দেশে (সৌদি আরব) পাঠানো হয়েছে। কিন্তু তারা এখনো দেখেনি। ৯ জনের মরদেহ পাঠিয়েছেন। এরপরে তাদের (ছেলেদের) সিরিয়াল ধরবে। আমার বোনপুত সাদ্দাম (বোনের ছেলে) ওই দেশেই কাজ করে। সে মোবাইল ফোনে আমাকে এভাবে বললো।’

শাহিনুর বেগম আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের আবেদন, তিনি যেন দূরত্ব ছেলের মরদেহ আমাদের কাছে দেওয়ার ব্যবস্থা করেন। ছেলের মৃত্যুর ১৮ দিন অতিবাহিত হলো। কিন্তু তার মরদেহ দেশে আসলো না। বৃহস্পতিবার নাটোরের একজনের মরদেহ এসেছে। শুনলাম রাজশাহীর একজন ও নওগাঁর সবাই মরদেহ চলে এসেছে।’

বিষয়টি নিয়ে যোগাযোগ করা চেষ্টা করা হয় অপর নিহত সাব্বির হোসেনের পরিবারের সঙ্গে। সাব্বিরের দেওয়া কাগজপত্রে থাকা মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ রিসিভ করেনি। এই সাব্বির হোসেনের মরদেহও দেশে আসেনি। তবে মরদেহ এসেছে নাটোরের রবিউল ইসলামের।

মিজানুর রহমান জানান, সব কার্যক্রম শেষে মরদেহ পাওয়া গেছে বিকেল ৫টার দিকে। এরপর অ্যাম্বুলেন্সে করে রওনা হই। এলাকার মাইকে ঘোষণা করা হয়েছে শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুযায়ী, আত্রাই উপজেলার নিহত সাতজন হলেন-উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালি গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিম উদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পার কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের বরাত দিয়ে ইউএনও বলেন, শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন। নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরদিকে, নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন বলেন, প্রথম পর্যায়ে আজ নিহত রবিউলের মরদেহ দেশে এসেছে। মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়াটি দূতাবাসের বিষয়। যেসব মরদেহ শনাক্ত করা গেছে, সেগুলো হয়তো প্রথম ধাপে দেশে পাঠানো হয়েছে। বাকি মরদেহগুলো পরবর্তীতে দেশে আসবে।

প্রসঙ্গত, ৯ আগস্ট বাংলাদেশ সময় সাড়ে ৩টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া সানাইয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। তারমধ্যে সবচেয়ে বেশি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বাসিন্দা।