সদ্য প্রকাশিত
বিচিত্র

রিপোর্টারের গায়ে হঠাৎ উড়ে এল তেলাপোকা! (ভিডিওসহ)

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
রিপোর্টারের গায়ে হঠাৎ উড়ে এল তেলাপোকা! (ভিডিওসহ)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টিভি রিপোর্টার লাইভ রিপোর্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময়েই হঠাৎ তার গায়ে একটি তেলাপোকা উড়ে আসে। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়লেও দ্রুত তা সামলে নেন।

লাইভ ব্রডকাস্ট শুরুর কয়েক সেকেন্ড আগেই মেরি বেথ নামে সে রিপোর্টারের গায়ে তেলাপোকা এসে পড়ে। আর সে তেলাপোকা বহু কষ্টে তিনি ঝেড়ে ফেলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কেএলটিএ টিভির অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সে সময় বিষয়টি রেকর্ড হয়ে যায় ক্যামেরায়। পরবর্তীতে তার গায়ে সে তেলাপোকা উড়ে আসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সহকর্মী মার্কাস উইলসন-স্মিথ।

ভিডিও লিংক: https://youtu.be/DF3TFKalyx4