সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

রিজভীকে ৭ দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রিজভীকে ৭ দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে নতুন পাসপোর্ট (মেশিন রিডেবল) দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে এই পাসপোর্ট দিতে ডিজি ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টকে নির্দেশ দেওয়া হয়।

 

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে আজ মঙ্গলবার এ রায় দেন।

 

মেশিন রিডেবল পাসপোর্ট পেতে রিজভীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে ৭ জুন রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুলে তাঁকে পাসপোর্ট প্রদান করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

 

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

 

জহিরুল ইসলাম বলেন, গত বছরের ১০ ডিসেম্বর রিজভী এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করে। এ অনুসারে গত বছরের ৩১ ডিসেম্বর তা দেওয়ার কথা ছিল। এরপরও তা না দেওয়ায় এ রিটটি করা হয়। আদালত আজ রায় দেন।

 

সূত্র: প্রথম আলো অনলাইন