সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

রাসিকের উদ্যোগে জঙিবাদবিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
রাসিকের উদ্যোগে জঙিবাদবিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে মানববন্ধন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীমের উদ্যোগে বুধবার সকালে ২১নং ওয়ার্ড কার্যালয় এর সম্মুখে আয়োজিত মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস, খুন, জঙ্গিবাদ ইসলাম সমর্থন করেনা। যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে তারা ধর্ম ও মানবতার শত্রু। এদের বিরুদ্ধে সকলকেই সোচ্চার হতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলুন। ধর্মের প্রকৃত শিক্ষা দিন। তারা যেন বিপথগামী না হয়ে যায়, এজন্য তাদের প্রতি যত্নবান হোন।

শিক্ষার্থীরা যতক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে ততক্ষণ তাদের প্রতি নজর রাখুন। অভিভাবকদেরও সন্তানের প্রতি যতœবান হওয়ার আহবান জানান তিনি। ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার জন্য ইমামদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে চলেছে। এর অগ্রযাত্রা রুখে দেয়ার অসৎ উদ্দেশে জঙ্গিবাদের সৃষ্টি করা হয়েছে। এদের বিষয়ে সচেতন থাকতে হবে। প্রতিরোধ গড়ে তুলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন  বাস্তবায়ন করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে মানববন্ধন করার ঘোষণা দেন তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কাউন্সিলর মো. মুস্তাক হোসেন রতন, কাউন্সিল মোসা. নাজমা খাতুন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, যুবলীগের সভাপতি রমজান আলী, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি তোজাম্মেল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক ইসমাইল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়,  সূর্যকণ্যা উচ্চ বিদ্যালয়, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, মসজিদ মিশন একাডেমী, চারুকলা মহাবিদ্যালয়, রয়েল মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

স/আর