রাজশাহী

রাসিক মেয়র ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

Silk City২৫ জুন ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার বিকেলে শাহ মখদুম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

উল্লেখ্য, সোমবার (২৪জুন) দুই দিনের সফরে রাজশাহীতে আসেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী। সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেলে বিমানযোগে রাজশাহী ত্যাগ করেন তিনি।