লাইফ স্টাইল

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ধনু (23 Nov – 21 Dec) কাছের কোনো আত্মীয় আজ পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। পারিপার্শ্বিক কারণে আপনার মধ্যে মানসিক পরিবর্তন দেখা দিতে পারে।

সম্পৃক্ততা বাড়বে ধর্মীয় কাজে।
মকর (22 Dec – 20 Jan) এই রাশির জাতকদের আজ কাজকর্মে উত্সাহ বাড়বে। লেখাপড়ার ক্ষেত্রে সাময়িক প্রতিবন্ধকতার সামনে পড়বেন শিক্ষার্থীরা। ধীরস্থির হয়ে কাজ করলে অবশ্যই সাফল্য পাবেন।
কুম্ভ (22 Jan – 18 Feb) আজ লোহাসম্পর্কিত ব্যবসায়ীদের প্রতিযোগিতা বাড়বে। কিছু টাকা-পয়সা হাতে আসায় আর্থিক দুশ্চিন্তা অনেকটা কমে যাবে। বজায় থাকবে পারিবারিক শান্তি। দূরের যাত্রা শুভ।
মীন (19 Feb – 20 Mar) আজ নিজের বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা কাজকর্মে সফলতা আসবে। কোনো বন্ধুর পরামর্শে মানসিক শান্তি ফিরে পাবেন। ঘরের অমঙ্গল দূর করতে আজ ধর্মীয় পন্থা ভালো কাজে দেবে।
মেষ (21Mar – 20 Apr) আজ অত্যধিক খরচের কারণে আয়-ব্যয়ের সমতা রাখতে পারবেন না। প্রকৌশলীদের বিদেশ যাত্রার সুযোগ তৈরি হবে। কাছের কোনো আত্মীয়ের কারণে পারিবারিক অশান্তি তৈরি হবে।
বৃষ (21 Apr – 20 May) শিল্পী ও অভিনেতাদের যশ, খ্যাতি ও টাকা-পয়সার পরিমাণ বাড়বে। নতুন কোনো কাজের পরিকল্পনা মাথায় আসতে পারে। ধীরস্থিরভাবে কাজ করলে অবশ্যই সফলতা পাবেন।
মিথুন (22 May – 21 Jun) এই রাশির জাতকদের মজুদদারি ও বস্ত্র ব্যবসায় অধিক সফলতা আসবে। রাজনীতিবিদদের প্রভাব ও প্রতিপত্তি বাড়বে। তবে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কর্কট (22 Jun – 22 Jul) কোনো অসামাজিক কাজে জড়িয়ে পড়ায় বদনাম ও অর্থহানির আশঙ্কা আছে। কাজকর্মে সাফল্য এলেও পাওনা হাতে আসতে দেরি হবে। যাত্রাপথে সতর্ক থাকুন। নজর দিন স্বাস্থ্যের প্রতিও।
সিংহ (23 Jul – 23 Aug) আজ প্রগতিশীল চিন্তাভাবনার কারণে লোকে আপনাকে বহুমুখী প্রতিভার অধিকারী ভাববে। কিছু দান করতে পেরে মনমেজাজ ফুরফুরে থাকবে। ভুল বোঝাবুঝি হবে প্রেমিক-প্রেমিকার মধ্যে।
কন্যা (24 Aug – 23 Sep) আজ প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় সফল হতে পারবেন। প্রসাধন ও সৌখিন পণ্যের ব্যবসায় অধিক লাভবান হবেন। পারিবারিক জটিলতা নিয়ে কোনো বিশেষ পরামর্শ মিলবে।
তুলা (24 Sep – 23 Oct) সততা ও সহনশীলতার কারণে কর্মস্থলে পদোন্নতি মিলবে। কিন্তু পারিবারিক কোনো কারণে উদ্বেগ বাড়বে। শত্রুদের মন জয় করতে সক্ষম হবেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক (24 Oct – 22 Nov) আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতের অমিল হওয়ায় বিবাদ হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায় কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। আত্মীয় সমাগমে আনন্দ পেলেও টাকা-পয়সা খরচ হবে।

সূত্র: কালের কণ্ঠ