নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত হাজতি হলেন, মতিহার থানা এলাকার হোসেন আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪৫)।
আজ শনিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান সিল্কসিটি নিউজকে জানান, নিহত জিয়ারুল ইসলামকে মাদকসেবনের অভিযোগে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

তিনি আরো বলেন, কারাগারে মাদকসেবন করতে না পেয়ে তিনি অসুস্থ্য হয়ে পড়েছিলেন। তাকে রামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ রামেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স/শ










