নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অসুস্থ হয়ে এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। তিনি নগরীর মতিহার থানার নতুন নিচপাড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রী গোলেনূর বেগম ওরফে গোলে (৪০)।
আজ রোববার ভোরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান সিল্কসিটিনিউজকে জানায়, কয়েক মাস আগে ৬ মাসের দ- নিয়ে গোলেনুর কারাগারে এসেছিলেন। কয়েকদিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তিনি মারা যান।

পরে রামেকের মর্গে ময়নাতদন্ত করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
স/অ










