সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাবিতে যৌন হয়রানির জেরে শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীর মারধর

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাবিতে যৌন হয়রানির জেরে শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীর মারধর

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির জেরে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ কর্মী। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। পরে মারধরের শিকার ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 
মারধরের শিকার আলী আহসান নাহিদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মারধরকারী ছাত্রলীগ কর্মী তাওশিক তাজ বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 
জানা যায়, ছাত্রলীগ কর্মী তাওশিক তাজের বান্ধবীসহ কয়েকজন ছাত্রী সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান করছিল। এসময় নাহিদ ওই ছাত্রীদের অশ্লীল কথাবার্তা বলে। পরে তাজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পেরে নাহিদকে ডেকে মারধর করে। এতে নাহিদের বাম চোখে ও মাথায় আঘাত লাগে। পরে নাহিদের সহপাঠীরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 
মারধরের শিকার নাহিদের মোবাইলে যোগাযোগ করা হলে তার বন্ধুরা ফোন রিসিভ করে সিল্কসিটি নিউজকে জানান, কথা বলার মতো অবস্থা তার নেই। হাসপাতালে আনার পর কয়েকবার নাহিদ বমি করেছে। চোখে ও মাথায় আঘাত লেগেছে।

 
জানতে চাইলে ছাত্রলীগ কর্মী তাওশিক তাজ সিল্কসিটি নিউজকে বলেন, আমার বান্ধবী সম্পর্কে বাজে মন্তব্য করায় তাকে ডেকে বিষয়টি জানতে চাই। কিন্তু সে উত্তেজিত হয়ে তেড়ে আসে। এসময় হাতাহাতির একপর্যায়ে তাকে দু’টি চড় মেরেছি।

স/অ