সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাবিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাবিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মতিহার, বোয়ালিয়াসহ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন থানার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি গেজেটের মাধ্যমে সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ভর্তির সুয়োগ দেওয়ার বিধান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের ভর্তি সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা মানছে না।

 
এসময় খুব দ্রুত রাবিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনির কোটায় ভর্তির সুয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানান নেতৃবৃন্দ।

 
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর ইউনিট কমান্ডার ডা.আব্দুল মান্নান, রাজশাহী জেলা ইউনিট কমান্ডের কমান্ডার ফরহাদ আলী মিয়া, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।

 
এর আগে, গত ২৩ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ডের নেতারা। সেখানে জানানো হয়, গত বছরের  ১৭ নভেম্বর রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুয়োগ দেওয়া জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ইতিবাচক সাড়া না দেওয়ায় চলতি বছরের গত ১৩ অক্টোবর আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর আবেদন করা হয়। কিন্তু কর্তৃপক্ষ এখনও আমলে নেয়নি অভিযোগ নেতৃবৃন্দের।

স/অ