নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২৮ তম কার্য নির্বাহী কমিটির নির্বাচনে ‘দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেস’র প্রতিনিধি রবিউল ইসলাম তুষার সভাপতি ও দৈনিক আমার সংবাদ’র প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. আমজাদ হোসেন।
প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি-১ নূর মুহাম্মদ রিফাত (দৈনিকদিনকাল), সহ-সভাপতি-২ ইমদাদুল হক সোহাগ (দৈনিকবর্তমান), যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদ শাহিন (দৈনিকমানবকন্ঠ), কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জয় (ডেইলিইনডিপেন্ডেন্ট), দপ্তর সম্পাদক হুমায়ুন কবির সাজু (দৈনিক রাজশাহীর আলো), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (দ্যা এশিয়ান এইজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাকিল (দৈনিক বণিক বার্তা), ক্রিড়া সম্পাদক বেলাল হোসাইন বিপ্লব (দ্যা বাংলাদেশ টুডে), কার্য নির্বাহী সদস্য, রাশেদুল ইসলাম রাজন (রেডিও পদ্মা), আসিফ হাসান রাজু (দৈনিক যায় যায় দিন), শাহিন আলম রোহান (দৈনিক লাল গোলাপ) নির্বাচিত হয়েছেন।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক হাছনাত আলী, অধ্যাপক রেজাউল করিম বখশী, সদ্য বিদায়ী সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, সাবেক কোষাধ্যক্ষ নূর আলম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রাবি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা। এছাড়া বিশ্বাবিদ্যালয় শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদল), জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, জাবি সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, শাবিপ্রবি প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, বিশ্বাবিদ্যলয় ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।
স/শ










