সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

রাবি প্রেসক্লাবের সভাপতি বাপ্পী, সম্পাদক জয়

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
রাবি প্রেসক্লাবের সভাপতি বাপ্পী, সম্পাদক জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২৯তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী ও সাধারণ সম্পাদক পদে দি ইন্ডিপেন্ডেন্ট এর
জাহিদুল ইসলাম জয় নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

১৩সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম শাহিন (দৈনিক মানবকন্ঠ), মিজানুর রহমান রানা (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাজন (রেডিও পদ্মা), কোষাধ্যক্ষ সালমান শাকিল (জাগোনিউজ),
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরাম হোসাইন (দৈনিক রাজশাহী সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসাইন বিপ্লব (নিউ নেশন), ক্রীড়া সম্পাদক শাহিন আলম রোহান (সারাবাংলা), দপ্তর সম্পাদক আসিফ হাসান রাজু (দৈনিক
যায়যায়দিন), কার্যনির্বাহী সদস্য- সম্পা সরকার (দৈনিক লাল গোলাপ), সাঈদ সজল (দৈনিক ভোরের পাতা), আবু বকর অন্তু (দৈনিক আমাদের অর্থনীতি)। নির্বাচন ফলাফল ঘোষণার সময় প্রেসক্লাবের উপদেষ্টা ও কলা অনুষদের ডিন
অধ্যাপক ড. ফজলুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, আইবিএ’র অধ্যাপক ড. হাছানাত আলী, ডেইলি অবজারভার এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সদ্য বিদায়ী সভাপতি রবিউল ইসলাম তুষার প্রমুখ
উপস্থিত ছিলেন।

নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্যদ্বয়, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাবিসাস, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক সমিতি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

স/শা