সদ্য প্রকাশিত
রাজশাহী

রাবি ছাত্রলীগের সম্মেলন: ৩০০ মোটরসাইকেল নিয়ে আ’লীগ নেতার সোডাউন

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাবি ছাত্রলীগের সম্মেলন: ৩০০ মোটরসাইকেল নিয়ে আ’লীগ নেতার সোডাউন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে ২৫তম সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার পুঠিয়ার বানেশ্বর থেকে প্রায় ৩০০ মোটরসাইকেল সোডাউন করেন আওয়ামী লীগের এক নেতা ও ব্যবসায়ী। ওবাইদুর রহমান নামের ওই আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল বহর নিয়ে বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে রাবি ক্যাম্পাসে প্রবেশ করেন।

 

প্রত্যক্ষর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী ওবাইদুর রহমানের নেতৃত্বে অন্তত ৩০০ মোটরসাইকেল বহর পুঠিয়ার বানেশ্বর থেকে রাবির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সকালে সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল বহরটি রাবির সাবাশ বাংলাদেশ চত্তরে সম্মেলন মঞ্চের সামনে এসে উপস্থিত হয়।

 

মোটরসাইকেল বহরে দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবিসহ রাবি ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে বিভিন্ন প্ল্যাকার্ বহন করা হয়।

 

এ পসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ওবাইদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বরণ করতেই এ মোটরসাইকেল সোডাউন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন যেন সফল হয়, সেই লক্ষ্য ছিল আমাদের। এর পুঠিয়া থেকে আমরা ৩০০ মোটরসাইকেল নিয়ে সম্মেলনে যোগ দেয়।’

 

প্রসঙ্গত, দুপুর সাড়ে ১২টায় পতাকা উত্তোলন করে রাবি ছাত্রলীগের ২৫ তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইএচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরয়িার আলম, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন প্রমুখ।

স/আর