সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৪ 

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
রানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৪ 

নিজেস্ব প্রতিবেদক :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযানে গত ২৪ ঘন্টায় (৫সেপ্টেম্বর) ৩৪ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৬ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৪ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।এর মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে  ৪৪.২০ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

জে/ এইচ