সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘রাতের ভোটে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না’

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
‘রাতের ভোটে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসতে হবে ভোটের মাধ্যমে, রাতের ভোটে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী ছিল না, তারা রাতের ভোটে বিশ্বাসী ছিল।

আওয়ামী লীগের নেতারা বিএনপির দলীয় নেতাকর্মীদের মামলা হামলা করে ঘর ছাড়া করে রেখেছে। শীতের রাতে নেতাকর্মীরা গ্রেপ্তার এড়াতে ধানক্ষেত ও বিলপাড়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে।

আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে রাতের ভোটে তারা ক্ষমতায় থাকতো। তাদের (আওয়ামী লীগ) নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছেন। তার দোসররা এখনো দেশে রয়েছে, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে প্রাণপণ চেষ্টা করছে। তাদের মোকাবেলা করতে শহীদ জিয়ার সৈনিকদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

বিএনপি গণমানুষের দল, গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা যারা বিএনপির রাজনীতি করেন, তারা জনগণের পাশে দাঁড়ান। জনগণই পারবে বিএনপিকে ক্ষমতায় আনতে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নাওগাঁও ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক।

শনিবার নাওগাঁও ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন পলাশীহাটা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নাওগাঁও ইউনিয়ন শ্রমিকদল নেতা সুলতান গিয়াস উদ্দিন সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক এ কে এম শমসের আলী, উপজেলা মহিলা দলের সভাপতি তাহসিনা হক লিরা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনুর মল্লিক জীবন, জাকীর হোসেন খান বাপ্পী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল ফজল, জেলা শ্রমিকদল নেতা মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম মিয়া, বিএনপি নেতা বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ