সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাতে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা, সকালে পেলেন লাশ

নিউজ ডেস্ক২ জুন ২০১৮১ মিনিট পড়া
রাতে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা, সকালে পেলেন লাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নোয়াখালীর সোনাইমুড়ি থানার হাজতে এক মাদকসবেী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ। শানবিার ভোরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম তাজুল ইসলাম তুষার(২৩)। তিনি সেনাইমুড়ী উপজেলার দুর্গ দৌলতপুর গ্রামের মমিন উল্লাহর ছেলে।

সোনাইমুড়ি থানার ( ওসি) নাছিম উদ্দিন জানান, শুক্রবার রাতে মাদকসেবী তুষারকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা মমিন। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা জব্দ করা হয়। রাতে তাকে থানা হাজতে রাখা হয়। পরে শনবিার ভোরে কোনো এক সময় সে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে হাজতের ভেতরে আত্মহত্যা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি জানান, খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম জহিরুল ইসলাম ও চাটখিল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন।