সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাণীনগরে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৮১ মিনিট পড়া
রাণীনগরে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ভোরের ডাক গৌরবময় দীর্ঘ ২৭টি বছর পেরিয়ে ২৮তম বছরে পা রাখলো। এ উপলক্ষে রাণীনগরে সোমবার উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, এইচএম নয়ন খাঁন লুলু, উপজেলা যুব দলের সম্পাদক মোজাক্কির হোসেন, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, দৈনিক ভোরের ডাক পত্রিকার রাণীনগর উপজেলা সংবাদদাতা আব্দুর রউফ রিপন প্রমুখ।

আলোচনা সভা শেষে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম জন্মদিন ও ২৮তম বছরে পর্দাপন উপলক্ষে কেক কাটা হয়।
স/শ