সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে ইউএনও’কে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করলো স্কুল ছাত্রী

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে ইউএনও’কে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করলো স্কুল ছাত্রী

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মিম আক্তার (১৬) নামের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিজেই ইউএনও’কে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে। ওই শিক্ষার্থী রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রী এবং উপজেলার পূর্ব বালুভরা গ্রামের বাবু মন্ডলের মেয়ে।

বুধবার সকালে মিম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুঠোফোনে ফোন করে। ফোন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন উপজেলার পূর্ব বালুভরা গ্রামে গিয়ে বাল্যবিবাহের সকল আয়োজন পন্ড করে দেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, ছাত্রীটি নিজেই আমাকে ফোন করে জানায়, তাকে জোর করে বাবা-মা বিয়ে দিচ্ছেন। এরপর আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর অভিযোগের সত্যতা পাই এবং সাথে সাথে বিবাহের সকল আয়োজন বন্ধ করে দেই।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে মেয়ের পরিবার ও স্থানীয়দের বাল্যবিবাহ দেওয়ার কুফল সম্পর্কে জানায়। পরবর্তিতে যদি কেউ এই ধরনের বাল্যবিবাহের আয়োজন করেন তাহলে তাদেরকে আইনের আওতায় এনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।

এস/আই