সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজাবাড়িতে বাসে পরিত্যাক্ত অবস্থায় ৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজাবাড়িতে বাসে পরিত্যাক্ত অবস্থায় ৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ীতে বাসে ১০০ গ্রাম হেরোইন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। আজ বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজাবাড়ি এলাকা থেকে নাহার এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহি বাস থেকে উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ডিবি পুলিশের এসআই রুহুল আমিন সিল্কসিটিনিউজকে  হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

 
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে নাহার এন্টারপ্রাইজ নামের বাসটির গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকায় গতিরোধ করে বাসের ভেতরে তল্লাশি করা হয়। এসময়  ড্রাইভারের বসার স্থানের কিছু দূরে পরিত্যাক্ত অবস্থায় হেরোইন পাওয়া যায়। আর সেই বাসে হেরোইনের মালিক বসে ছিলো। কিন্তু যাত্রীদের জিজ্ঞাসাবাদে কেউ শিকার করে নি।

তিনি আরো বলেন, ১০০ গ্রাম হেরোইন একটি পলিথিনের ভেতরে মোড়ানো ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেই উদ্ধারকৃত হেরোইনের দাম ৫ লাখ টাকা হতে পারে।

স/অ