সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

রাজশাহীর মসজিদে একই খুতবা, জঙ্গিবিরোধী বার্তা

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীর মসজিদে একই খুতবা, জঙ্গিবিরোধী বার্তা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:
ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশ অনুযায়ী রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (র.) জামে মসজিদসহ সব মসজিদে জুমার নামাজে একই খুতবা ও জঙ্গিবিরোধী বার্তা পাঠ করা হয়েছে।

 

শুক্রবার (১৫ জুলাই) জুমার নামাজে বাংলা বয়ানের সময় চার পৃষ্ঠার জঙ্গিবিরোধী বিশেষ বার্তা মসজিদের মাইকে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে পড়ে শোনানো হয়।

 

রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (র.) জামে মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, দুপুরে জুমার নামাজের সময় দু’টি খুতবা পাঠ করা হয়। তবে প্রথম বিশেষ খুতবাটি ছিল ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের অনুরোধের। আর দ্বিতীয় খুতবাটি সব মসজিদের জন্য একই।

মহানগরীর আসাম কলোনি বায়তুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাজাহান আলী জানান, খুতবা ছাড়াও বাংলা বয়ানের সময় চার পৃষ্ঠার জঙ্গিবিরোধী বিশেষ বার্তা মসজিদের মুসল্লিদের উদ্দেশে পড়ে শোনানো হয়। পরে রাজশাহীসহ গোটা দেশের সুখ-সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা সুসংহত রাখতে বিশেষ মোনাজাত করা হয়। সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।

স/মি