নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর সিটিহাটের তালপুকুরিয়া এলাকা থেকে ১৬টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য নিশ্চিত করেছে।
এসআরবি-৫ জানায়-গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া সিটিহাট-কামালচত্বর রাস্তার পূর্বপার্শ্বে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল এবং ৪টি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানায় ।










