সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ১০ জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৪০

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ১০ জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৪০

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের অভিযানে ১০ জন জামায়াত-শিবিরকর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

আজ বৃহস্পতিবার নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃতদের মধ্যে নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের অভিযানে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ২০ জন, শাহমখদুম থানা ২ জন এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

 

মতিহার থানা পুলিশের গ্রেফতারকৃত জামায়াত শিবিরের মধ্যে জাহিদ হাসান (২৩), হাসান আলী (২৮), হোসাইন আলী (২৩), ফরিদুল ইসলাম ওরফে তরিকুল (৫৫), জেবর আলী (৩৫), নুরুল ইসলাম, মো. সানাউল্লাহ (৫০), মো. তৌহিদ (৪৭), বাবুল আহম্মদ ওরফে ফিরোজ (২৩), শুকুর আলী (২৫), শাহাবুল আলম (৪৪)। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টের আসামি, ১০ জন জামায়াত-শিবির, ৫ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স/অ