সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বিভিন্ন উপজেলা ও নগরীতে কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর মাস্টার সেফ কমিউনিটি সেন্টারের করফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণে রাজশাহী নগরী ও বিভিন্ন উপজেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে প্রথম দিন সেশন পরিচালনা করেন।

এর আগে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ। আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে ও পিআইবির রিপোর্টার এবং প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। স্থানীয়ভাবে প্রশিক্ষণ কর্মশালার সমন্বয় করছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

কর্মশালার প্রথম দিনে সংবাদের সঙ্গা, বৈশিষ্ট্য ও উপাদান, সংবাদের সূত্র, উৎস, সংবাদ সংগ্রহ কৌশল, সূত্রের ধারণা প্রকরণ, তথ্য সংগ্রহের উপায় সংবাদ কাঠামোর প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের সংবাদ কাঠামো, রিপোটিং এর বিভিন্ন ধরন ও প্রকরণ এবং অনুসন্ধানী প্রতিবেদনে সংবাদ সূত্র, উৎস তৈরির কৌশল বিষয়ে সেশন পরিচালনা করা হয়। আগামী ১৯ অক্টোবর কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
স/শ