সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে সাংবাদিককে পুলিশের হুমকি

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
রাজশাহীতে সাংবাদিককে পুলিশের হুমকি

নিজস্ব প্রতিবেদক:

নগরীতে সাংবাদিক আলফাত্তা সামাদের দোকানে এসে গালিগালাজ ও তার চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন বোয়ালিয়া মডেল থানার একজন এসআই ও ওসির গাড়ীর চালক। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে আল-ফাত্তা সামাদ বলেন, নগরীর রাজপাড়া থানাধীন সিপাইপাড়া এলাকায় তার একটি কনফেকশনারি ও ভ্যারাইটি স্টোরের দোকান রয়েছে। রাত সাড়ে ১২টার দিকে তিনি দোকানের মালামাল তুলে দোকান বন্ধ করতে যাচ্ছিলেন। এসময় বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ এর উপস্থিতিতে একজন এসআই গাড়ী থেকে নেমে এসেই বলেন দোকান বন্ধ কর, দোকান এতক্ষণ খুলে রেখেছিস কেন? এসময় আমি আমার পরিচয় দিয়ে ওই এসআইকে ভদ্রভাবে কথা বলতে বললে তিনি অকর্থ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় অফিসার ইনচার্জের গাড়ীর চালক আমার চোখ তুলে নেয়ার হুমকি দেয়। কিছুক্ষণ দাড়িয়ে থাকার পর এক পর্যায়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ তাদেরকে নিয়ে চলে যান।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহকে রাতেই ফোন করা হলে তিনি ওই এসআই এর পরিচয় না দিয়ে বলেন, ও ছেলে মানুষী করে ফেলেছে, আপনাকে চিনতে পারেনি। তাই বলে আপনিও ছেলে মানুষি করবেন। আসলে চোর ছিনতাইকারী ধরার জন্য চাপ আছে তো তাই মাথা গরম করে ফেলেছিলো।

স/অ