সদ্য প্রকাশিত
খেলা

রাজশাহীতে শুরু হয়েছে রবি’র ‘খোঁজ দ্য নাম্বার ১ স্পিনার’ হান্ট

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রাজশাহীতে শুরু হয়েছে রবি’র ‘খোঁজ দ্য নাম্বার ১ স্পিনার’ হান্ট

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে শুরু হয়েছে  রবি’র ‘খোঁজ দ্য নাম্বার ১ স্পিনার’ হান্ট।  রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই ইভেন্টের বাছাই পর্ব শুরু হয়।

টেলিকম গ্রুপ রবি’র সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ইভেন্টের আয়োজন করেছে।
টেলিকম গ্রুপ রবি’র জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনিক কুমার সরকার জানান, ১২ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী এই স্পিনার খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভাগীয় শহর রাজশাহীতে আজ স্পিনার হান্টের দ্বিতীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া চলছে।
অংশগ্রহণার্থীদের মধ্যে যারা ভালো পারফরমেন্স করবেন স্পিনার হান্টের বিভাগীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া শেষে ঢাকার যাওয়ার জন্য তাদের আজ ‘ইয়েস কার্ড’ দিবে বিসিবি।
রাজশাহীতে চলমান বাছাই পর্বের প্যানেল বিচারক হিসেবে রয়েছেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু হেনা মোহাম্মদ কাউসার। এছাড়া বিসিবির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
প্রথম পর্যায়ে বিসিবি নির্ধারিত জেলাভিত্তিক কোচরা বোলার হান্ট করেন। বাছাইকৃতদের নিয়ে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে হান্টিং কার্যক্রমে অংশ নিচ্ছেন বাছাইকৃত বিভাগীয় কোচবৃন্দ। সবশেষে দেশজুড়ে বাছাইকৃত সেরা ৫০ স্পিনারকে নিয়ে বিসিবির অধীনে ন্যাশনাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের কাজ করার কথা রয়েছে।
স/অ