নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে শিবিরকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রোববার নগর পুলিশের মুখপাত্র ও সদর সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২৬ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ২৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২২ গ্রেফতার করা হয়েছে।
স/শ










