
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (১২ সেপ্টেম্বর) অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) আরএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৬ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৪.১০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা, ৮২ পিস ট্যাপেন্টাডল ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএইচ/এস









