নিজস্ব প্রতিদবেদক:
আগামিকাল শুক্রবার (১৩ জুলাই) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা সকাল থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তবে ভোটগ্রহণ চলাকালীন সময়ে কেউ কোনো প্রার্থী সম্পর্কে মৌখিক বা লিখিতভাবে কুৎসা রটনা করতে পারবেন না। কোনো প্রার্থী ও তার সমর্থকরা ভোটকেন্দ্র চত্বরে মাইক ব্যবহার, মিছিল ও স্লোগান দিতে পারবেন না। ভোটকেন্দ্র চত্বরে কোনো ব্যানার, পোস্টার ও স্টিকার লাগানো যাবে না। ভোটার/ইউনিয়নের সদস্য ছাড়া নির্বাচনের দিন কোনো বহিরাগত ভোটকেন্দ্র চত্বরে (ইউনিয়ন কার্যালয় চত্বরে) প্রবেশ ও নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনো ভোটার সঙ্গে মোবাইল রাখতে পারবেন না।

কোনো জাল ভোট ধরা পড়লে বা কোনো এজেন্ট ভুয়া ভোটার চিহ্নিত করলে ওই ভুয়া ভোটারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশন সূত্রে জানা যায়।
স/শ










