
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার বিকালে নগরীর ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এসময় বিএনপি নেতাকর্মীদের হামলায় বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ এর ক্যামেরাপারসন লেলিন, সময় টিভির সালাম, দীপ্ত টিভির ইসলাম, এসএ টিভির আবু সাঈদ, গাজী টিভির খোকন এবং নিউজ ২৪ এর বাপ্পী আহত হন। হামলাকারীরারা চ্যানেল ২৪ এর ক্যামেরা ভেঙে ফেলে এবং ছিনিয়ে নেবার চেষ্টা করে।
আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, বিএনপি নেতৃবৃন্দকে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে শক্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আরইউজে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
স/আর









