সদ্য প্রকাশিত
খেলা

রাজশাহীতে বসছে বাংলাদেশের ক্ষুদে দাবাড়ুদের সবচাইতে বড় আসর

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭২ মিনিট পড়া
রাজশাহীতে বসছে বাংলাদেশের ক্ষুদে দাবাড়ুদের সবচাইতে বড় আসর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলে দাবাকে আরো প্রসারিত করার লক্ষ্যে আগামী ৯ ও ১০ মার্চ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুল পর্যায়ে দেশের সবচাইতে জমজমাট দাবার আসর ‘পাঞ্জেরী স্কুল দাবা টুর্নামেন্ট-২০১৭’।

 

পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, শেখ মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার ও সংগ্রহশালা ও রাজশাহী দাবা একাডেমির সহযোগিতায় প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে।

 

ক গ্রুপ ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত  এবং  খ গ্রুপ ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। প্রতিযোগিতায় মোট ৩০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হবে। তার মধ্যে নগদ ২০ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হবে।

 

পুরস্কারগুলো হলো-
ক গ্রুপ (১ম থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত)    খ গ্রুপ(৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত)
প্রথম পুরস্কার    ২,৫০০টাকার প্রাইজবন্ড +বই    প্রথম পুরস্কার    ৩০০০ টাকার প্রাইজবন্ড +বই
দ্বিতীয় পুরস্কার    ২০০০ টাকার প্রাইজবন্ড +বই    দ্বিতীয় পুরস্কার    ২৫০০ টাকার প্রাইজবন্ড +বই
তৃতীয় পুরস্কার    ১৫০০ টাকার প্রাইজবন্ড +বই    তৃতীয় পুরস্কার    ২০০০ টাকার প্রাইজবন্ড +বই
চতুর্থ পুরস্কার    ১০০০ টাকার প্রাইজবন্ড +বই    চতুর্থ পুরস্কার    ১৫০০ টাকার প্রাইজবন্ড +বই
পঞ্চম পুরস্কার    ৫০০ টাকার প্রাইজবন্ড +বই –    পঞ্চম পুরস্কার    ১০০০ টাকার প্রাইজবন্ড +বই
ষষ্ঠ পুরস্কার    ৪০০ টাকার প্রাইজবন্ড +বই –    ষষ্ঠ পুরস্কার    ৭০০ টাকার প্রাইজবন্ড +বই –
সপ্তম পুরস্কার    ৩০০ টাকার প্রাইজবন্ড +বই –    সপ্তম পুরস্কার    ৪০০ টাকার প্রাইজবন্ড +বই –
অষ্টম পুরস্কার    ২০০ টাকার প্রাইজবন্ড +বই –    অষ্টম পুরস্কার    ৩০০ টাকার প্রাইজবন্ড +বই –
নবম পুরস্কার    ১০০ টাকার প্রাইজবন্ড +বই –    নবম পুরস্কার    ১০০ টাকার প্রাইজবন্ড +বই –
১০ম-২৫ পুরস্কার    বই    ১০ম-২৫ পুরস্কার    বই
 

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল থেকে প্রায় দুইশতজন ক্ষুদে দাবারু অংশ গ্রহণ করবে। সকল     মহিলা দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। বহিরাগত খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হবে।

 

আগামী ৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন রাজশাহী     টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলরোজ আরা।

 

১০মার্চ শুক্রবার বিকাল ৫ টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিবেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ রফিকুল আলম বেগ।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুক দাবাড়ুদেরকে ১০ টাকা এন্টি ফিসহ আগামী ৯ মার্চ দুপুর আড়াইটার মধ্যে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে।

 

স/আর