সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে পেশিশক্তির প্রভাব খাটিয়ে বাড়ি দখলের অভিযোগ

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২২২ মিনিট পড়া
রাজশাহীতে পেশিশক্তির প্রভাব খাটিয়ে বাড়ি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে অনৈতিকভাবে পেশিশক্তির প্রভাব খাটিয়ে একটি বাড়ি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায় কহিনুর স্টুডিও’র পিছনে এক তলার বাড়িটি দখল করে নেয় মো. ওয়াহিদ ও তার শশুর নজরুল ইসলাম কাটু। এ নিয়ে বাড়ির মালিক সুরাফ খান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি সুরাহার জন্য পুলিশ দুই পক্ষকে একাধিকবার থানায় ডাকলেও ওয়াহিদ ও কাটু উপস্থিত হয়নি। পুলিশের নির্দেশ অমান্য করে স্থানীয় এক প্রভাবশালীর ছত্রছায়ায় থেকে বাড়িটি দখল করে রেখেছেন তারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, বসত বাড়ি না থাকায় মানবিক কারণে নিজের বাড়িতে ফুফু পুতলি বেগমকে থাকতে দেন সুরাফ খান। গত বছর ফুফু মারা যান। এর পর ফুপাতো ভাই ভাঙড়ি ব্যবসায়ী নজরুল ইসলাম কাটু তার জামাতা ওয়াহিদকে ওই বাড়িতে তুলে দিয়ে দখল করে নেয়। এর পর গত ১ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে তারা বাড়িতে ওয়াসার পানির লাইন লাগানোসহ সংস্কারের কাজ শুরু করলে বাধা দেয়া হয়। এ সময় তারা সুরাফ খানকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়। এছাড়াও ভুক্তভোগী সুরাফ খানের লিজ নেয়া রেলওয়ের জমিতে জোরপূর্বক ৮/১০টি টিনের ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে।

জানা গেছে, ভাঙড়ি ব্যবসায়ী নজরুল ইসলাম কাটু এক সময় রাজশাহী নগরের চোরাই সিন্ডিকেটের গডফাদার ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়রিও রয়েছে। চোরাই মালামালের একটি মামলায় সাজাও খেটেছেন তিনি।

সুরাফ খান বলেন, ফুপুর নিজের বসত বাড়ি ছিল না। ছেলেদের বাড়িতেও ফুপু জায়গা পায়নি। এ অবস্থায় মানবিক কারণে ফুপুকে আমার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়ে ছিলাম। কিন্তু ফুপু মারা যাওয়ার পর ফুপুর এক ছেলে তার জামাইকে দিয়ে বাড়িটি দখল করে রেখেছে।

এ ব্যাপারে জানতে মুঠোফোনে নজরুল ইসলাম কাটুর সঙ্গে যোগাযোগ হলে তিনি বাড়ি দখলের বিষয়ে কিছু বলতে রাজি হননি

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, বাড়িটির মালিক সুরাফ খানের এটাই সত্য। কারণ তার কাগজপত্র সবই আছে। কিন্তু অনৈতিকভাবে ওয়াহিদ নামের ওই ব্যক্তি সেই বাড়িটি দখল করে রেখেছে। অভিযোগ পাওয়ার পর দুই পক্ষকে থানায় ডাকা হয়। প্রথমে ওয়াহিদ ও তার শশুর চার দিনের সময় নেয়। এর পর বাড়ি না ছাড়লে আবারও ডাকা হয়। কিন্তু সে উপস্থিত হয়নি। পরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এএইচ/এস

ট্যাগ: