সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ১৪ জুয়াড়ি গ্রেফতার

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০২২২ মিনিট পড়া
রাজশাহীতে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ১৪ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবা-সহ ২ মাদক ব্যবসায়ী ও জুয়া খেলার সরঞ্জামাদি-সহ ১২ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মো. রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরের মো. মনিরুল ইসলামের ছেলে মো. ফেরদৌস আহম্মেদ (২৩) ও লক্ষীপুর ভাটাপাড়ার মো: শহিদুল ইসলামের ছেলে মো. সাখাওয়াত হোসেন (২৭)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- বুধবার দিবাগত রাত ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. মশিয়ার রহমান, এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার চন্ডিপুরে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।  এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ৪ টায় চন্ডিপুরে উপস্থিত হয়ে আসামি ফেরদৌস ও সাখাওয়াতকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

ডিবি পুলিশের অপর একটি টিম বুধবার দিবাগত রাত দেড়টায় বোয়ালিয়া থানার সপুরা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন শ্রমিক সংঘের ভিতর হতে ১২ জুয়ারিকে তাস ও টাকা-সহ আটক করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. রুহুল আমিন (৫০), মো. আজাদ আলী (৩৮), মো: ইব্রাহীম মোল্লা (৩৮), মো: রহিদুল ইসলাম সেলিম (৩৬), মো: আকাশ (২১), শ্রী বাবু শিং (৪৩), মো: কামরুল হাসান (৩৫), মো: রনি (২৮), মো: সিয়াম মোল্লা (৩০), মো: সোহেল আলম (৩৮), মো: রুবেল (২৪) ও মো: মহিদুল ইসলাম (২৩)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএইচ/এস