সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ১জন জামায়াত কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আর বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার জামায়াত কর্মী হলেন, জেলার বাঘা উপজেলার জোতনশী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে আলী আশরাফ (৬৪)।

 
আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম গ্রেফতাদের বিষয়টি নিশ্চত করেন।

 

এর মধ্যে নগরীর চারটি থানা পুলিশের অভিযানে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ২৮ জন, শাহমখদুম থানা ৬ জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে ১৬ জন ওয়ারেন্টের আসামি, ১ জন জামায়াত, ৩ জন মাদক ব্যবসায়ী ও ৩৮ জন অন্যান্য ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স/আ